অষ্টচিত্তানুশিলনী
অষ্টচিত্তানুশিলনী
সর্বোত্তম পথের পথিক হয়ে আমি সকল সত্ত্বা কে চিন্তামনি জ্ঞান করবো ।
সর্বত বিনয়পূর্বক নিজ ক্ষুদ্র জ্ঞান করে পর কে সর্বোত্তম জ্ঞান করবো।
নিজ ও পর উভয়কে ক্ষতি করে এমন ক্লেশ উন্মেশের মুহূর্তেই চিত্ত অনুবিক্ষনের মাধ্যমে তা প্রশমন করবো।
অন্যায় ও যন্ত্রণা ভারে দীর্ণ সত্তাকে দুর্লভ ধন ন্যায় সমাদর করবো।
অসুয়া প্রসুত আঘাত ও অপমানের সামনে সানন্দে পরাজয় স্বীকার করে অপরকে বীজিত আখ্যা দেবো।
কৃতঘ্ন ও আশাভঙ্গ যে করে তাকে গুরু জ্ঞানে অর্চনা করবো।
পরিশেষে, মাতৃ- সম সকল সত্তার বেদনা ও ক্লেশ নিজ দায় বলে বহন করে তাদের দুঃখ নিবারন করবো।
উপরোক্ত সকল পথ অষ্ট সংসার ধর্মের ক্লেদের থেকে মুক্ত রেখে , সকল সাংসারিক বস্তু কে মায়া স্বরুপ অনুধাবন করে নির্বাণ লক্ষ্যে ধাবিত হবো।
গেশে লাংরি তাংপা (১০৫৪-১১২৩)
Comments
Post a Comment